মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বর এলাকায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় পুলিশ, আনসার স্কাউটসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এরপরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
