বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি: শাকিব খান

বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা।

বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে ওঠে এ দেশের মানুষ। ঢালিউড সুপারস্টার শাকিব খানও আত্মিকভাবে যোগ দেন এই মিছিলে। অনুভূতি জুড়ে মাখিয়ে নেন লাল সবুজের মায়া। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সামাজিক মাধ্যমে এ তারকা সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।

শাকিব তার ফেসবুকে জাতীয় পতাকা হাতে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার অভ্যুদয় ঘটা বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিজয়ের আনন্দে মাতোয়ারা শাকিবের এমন পোস্টে মন ভরে গেছে তার অনুরাগীদের। মন্তব্যের ঘরে গিয়ে তারা প্রকাশ করেছেন সেই আনন্দ। বাঙালির সবচেয়ে আনন্দের এই দিনটি এনে দিতে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের আত্মার শান্তি কামনা করেছেন তারা, জানিয়েছেন শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *