Home কৃষি, অর্থ ও বাণিজ্য কমলো সয়াবিন তেলের দাম, রোববার থেকে কার্যকর

কমলো সয়াবিন তেলের দাম, রোববার থেকে কার্যকর

0
306

এক মাসের ব্যবধানে ভোজ্যতেল সয়াবিনের দাম ১ লিটারে ৫ টাকা, ৫ লিটারে ১৯ টাকা এবং খোলা তেলের লিটারে ৪ ও ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৩ ডিসেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর (রোববার) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৭ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ বা ১৯২ টাকায়। ৫ লিটারের বোতর সয়াবিন তেল বিক্রি হবে ৯০৬ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়।

খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হবে ১৬৭ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সুপার পাম খোলা তেল বিক্রি হবে ১১৭ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১২১ টাকায়।

এর আগে গত ১৭ নভেম্বর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here