Home বিনোদন একই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অপু বিশ্বাস ও বুবলী

একই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অপু বিশ্বাস ও বুবলী

0
521

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা, অতঃপর সংসার করেছেন। শেষ পর্যন্ত ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে-অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন।

তবে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পিএইচ এন্টারটেইনমেন্টের আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী।

‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

অপু-বুবলী ছাড়া শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডেতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন।

আয়োজক পিয়াল বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়। তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here