মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা চত্বর এলাকায় স্মৃতিসৌধ ও মুক্তির মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এ.এম মনসুর মূসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ্ মাসুদ করিম, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হীতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জানহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





