Home বিনোদন ফারুকী ভাই আমার গুরু, তাকে আমি ইজ্জত করি: সোহেল খান

ফারুকী ভাই আমার গুরু, তাকে আমি ইজ্জত করি: সোহেল খান

0
205

বাংলাদেশের নাটকপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ সোহেল খান। কৌতুক অভিনেতা থেকে শুরু করে খলচরিত্র সবখানেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। যার মিডিয়ায় অভিনয়ের যাত্রা শুরু মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে। তার পরিচালনায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

ফারুকীর পরিচালনায় একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপণ দিয়ে তার অভিনয়ের যাত্রাশুরু হয়। এরপর ফোরটোয়েন্টি, কমন জেন্ডার, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিসহ অসংখ্য নাটক, সিনেমা এবং বিজ্ঞাপণে করছেন সোহেল খান।

তার বর্তমানে ব্যস্ত সময় কাটছে ‘মোটা পাতলা’ নামের একটি নাটককে ঘিরে। তিনি চ্যানেল২৪কে জানান, আগের মতো এখনও তার সময় অনেক ব্যস্ততায় কাটছে।

গতানুগতিক একই ধারার নাটকে অভিনয়রে ব্যাপারে তিনি জানান, ‘আমাকে যেই ক্যারেক্টারে পরিচালকদের উপযুক্ত মনে হয় তারা সেটাই আমাকে দিয়ে করায়। এটিতে আমার কোনো হাত নেই। নেগেটিভ পজিটিভ সবধরণের চরিত্রে অভিনয় করেছি’।

কথা প্রসঙ্গে তিনি মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে বলেন, ‘ফারুকী ভাই আমার গুরু। তাকে আমি ইজ্জত করি সম্মান করি। উনি যদি আমাকে বলে কাল থেকে মিডিয়াতে কাজ করবা না, আমি করবো না। আমি তার একদিকে ভক্ত এবং তিনি আমার গুরু। আমি তাকে সবসময় স্মরণ করি এবং যতদিন বেঁচে থাকবো তাকে স্মরণ করবো।

এই অভিনয়ের জীবনে, তার ক্যারিয়ারের অর্জন সম্পর্কে জানতে চাওয়া হলে এই অভিনেতা জানান, ‘এখনও আমি শূণ্যের কোঠায় দাঁড়িয়ে আছি। এখনও কিছু অর্জন করতে পারিনি। অর্জন করতে পারলে আমি আর মিডিয়াতে থাকতাম না। আমার মনে হয় অবশিষ্ট অনেক কিছু আছে, যেটা আমার এখনও অর্জন করা বাকি। আমার তৃপ্তি এখনও মেটেনি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here