বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালটি বলতে গেলে এবার ছিল তার দখলে। একে একে দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। দুটিই নির্মাণ করেছেন রায়হান রাফি। একটি দেশের আলোচিত ঘটনা অবলম্বনে ‘পরাণ’, অন্যটি মুক্তিযুদ্ধের সময়কার গল্প ‘দামাল’।
সিনেমা দিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী সমালোচনায়ও ছিলেন বছরের শেষ সময়ে। সহকর্মী শরিফুল রাজের সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে অভিনেত্রী ও রাজের স্ত্রী পরীমনি তার বিরুদ্ধে অভিযোগ আনে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা সমালোচনা হয়। বিষয়টি নিয়ে পরী-মিম দুজনেই দুজনের মতামত গণমাধ্যমে জানান। এরপর থেকেই মিম কিছুটা গণমাধ্যম এড়িয়ে চলেন।
ব্যক্তিগত প্রশ্ন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) তার আসন্ন সিনেমা ‘অন্তর্জাল’- এর মোশন পোস্টার উন্মোচন হয়। সেই অনুষ্ঠানে দেশের গণমাধ্যমের মুখোমুখি হন মিম। প্রশ্ন পর্বের শুরুতেই মিম বলেন, প্লিজ কেউ ভাইরাল (ব্যক্তিগত) প্রশ্ন করবেন না। সিনেমা সম্পৃক্ত প্রশ্ন করুন।
উপস্থিত সবাই এ কথা শুনে হেসে দিলেও ব্যক্তিগত প্রশ্ন নিয়ে যে মিম বেশ বিব্রত তা তার কথায় পরিস্কার ছিল।
এরপর অবশ্য মিম ‘অন্তর্জাল নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এমন সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। আপনারা হলে গেলেই সেটি বুঝতে পারবেন। এ সিনেমায় নিজেকে যুক্তু করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এটি আমার সিনে ক্যারিয়ারের সেরা একটি কাজ হতে যাচ্ছে। তাই এমন একটি কাজে আমাকে যুক্ত করার জন্য পরিচালক এবং সকল টিমমেটদের ধন্যবাদ।’
সিনেমায় মিমের চরিত্রের নাম নিশাদ। সিয়ামেরর বিপরীতে এটি তার দ্বিতীয় সিনেমা। দীপংকর দীপন পরিচালিত আন্তর্জাল সিনেমায় আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এবিএম সুমন।
সিনেমা টি আসছে ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলে পরিচালক গণমাধ্যমে নিশ্চিত করেন। সাইবার থ্রিলার গল্পে এটাই বাংলাদেশের প্রথম সিনেমা।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
