Home বিনোদন বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: পিয়া বিপাশা

বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: পিয়া বিপাশা

0
196

১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর আসর। বিবাহিত নারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এই আসরে বিশ্বের ৬০টি দেশ থেকে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। সেখানে লাল সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই তারকা। যিনি গত কয়েক বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছেন।

যুক্তরাষ্ট্র থেকে পিয়া বিপাশা বলেন, এতো বড় আসরে অংশ নিচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি; এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।

পিয়া বিপাশা জানান, গেল কয়েকমাস ধরে তিনি নিজেকে প্রস্তত করেছেন। ১০ ডিসেম্বর থেকে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর গ্রুমিং ফটোসেশান আসর শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে।

চলতি বছরের এপ্রিল নিশ্চিত হয়েছিলেন পিয়া বিপাশা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অংশ নিতে পারবেন। তিনি বলেন, ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি।

পিয়া বিপাশা আরও বলেন, আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।

বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করে পিয়া বিপাশা। তিনি বলেন, দেশের মানুষের শুভ কামনা চাই, যেন বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

পিয়া বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় পার করছি বলে মনে হচ্ছে। ভালোই লাগছে।’

বাংলাদেশ ছাড়াও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here