Home জাতীয় আ‌মি‌র গ্রেপ্তারের প্রতিবা‌দে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আ‌মি‌র গ্রেপ্তারের প্রতিবা‌দে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

0
401

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে মৌচাক মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেলগেটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ‌তে আরও অংশ নেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করায় আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াত আ‌মির‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে। ১০ দফা দাবি আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা অবিলম্বে তাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here