Home জলবায়ু ও পরিবেশ তাপমাত্রা আরও কমলো পঞ্চগড়ে

তাপমাত্রা আরও কমলো পঞ্চগড়ে

0
205

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরও কমেছে তাপমাত্রা। এই এলাকায় আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রোববার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা অনেকটা কমেছে। দুদিন ধরে ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে। রোববার বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দুদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে রেকর্ড হচ্ছে। সোমবার সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here