Home বিনোদন ফাঁস হলো রাজ-বুবলীর নতুন লুক!

ফাঁস হলো রাজ-বুবলীর নতুন লুক!

0
158

বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের জয়জয়কার। তার অভিনীত এবং মুক্তি পাওয়া সব সিনেমা পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার এই অভিনেতা জুটি বাঁধলেন ঢালিউড কুইন শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে।

সরকারি অনুদান পাওয়া ‘দেওয়ালের দেশ’ নামের একটি সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয়ে করবেন রাজ-বুবলি। গত মার্চ থেকে এই সিনেমার প্রথম লটের শুটিংয়ে অংশ নেন এই জনপ্রিয় তারকারা।

চুপিসারে ‘দেওয়ালের দেশ’ সিনেমার শুটিং করলেও সেটা আর গোপন থাকেনি। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লুক ফাঁস হয়েছে। ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক পেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ছবি দুটিতে আবারও নতুন এবং ভিন্ন লুকে দেখা গেছে রাজ-বুবলীকে।

একটি ছবিতে কোঁকড়া চুলের রাজের সঙ্গে বুবলীকে চায়ের কাপ ও পিরিচ হাতে দেখা গেছে। যেখানে বুবলী ও রাজ একে অন্যের দিকে তাকিয়ে আছে। আরকেটি ছবিতে দেখা গেছে, হুইলচেয়ারের হাতলে বুবলী মাথা রেখে বসে আছেন, পাশে রাজ বসে আছে।

সিনেমাটির পরিচালনা করছেন নির্মাতা মিশুক মনির। তিনি জানান, শুটিং সেট থেকে কেউ একজন ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্মাতা খুবই বিরক্তি প্রকাশ করেছেন। নবীন এই নির্মাতা আরও বলেন, এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিশিয়াল লুক প্রকাশ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here