Home বিনোদন সুস্থ হয়ে দেশে ফিরলেন শবনম ফারিয়া

সুস্থ হয়ে দেশে ফিরলেন শবনম ফারিয়া

0
164

সুস্থ হয়ে দেশে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা শবনম ফারিয়া। নাকে অস্ত্রোপচারের কারণে বেশ কিছুদিন ধরে দিল্লিতে তার বোনের বাসায় অবস্থান করছিলেন। আজ রোববার সন্ধ্যায় তিনি দেশে ফিরেছেন।

এর আগে শনিবার দিল্লি থেকে ফারিয়া বলেন, ‘এখন নাকের অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা ইতিবাচকভাবেই দেখছেন। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। গত ২৮ নভেম্বর অস্ত্রোপচারের কিছুদিন পর হঠাৎ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। পরে অবশ্য এটি নিয়ন্ত্রণে আসে।’

বেশ কিছুদিন ধরে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এ অভিনেত্রীর। তিনি দিল্লিতে বেশ কয়েকটি টেস্ট করান। প্রথমে ভাবা হয়েছিল হার্টে সমস্যা। পরে নাকের বিষয়টি ধরা পড়ে। নাকের হাড় বেড়ে যাওয়ায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ফারিয়ার। সেটির সার্জারি হয়।

ফারিয়া বলেন, ‘আড়াই মাস ধরে চিকিৎসার উদ্দেশ্যে বেশ কয়েকবার দিল্লিতে এসেছি। এজন্য কাজেও মনোযোগ দিতে পারিনি। দেশে ফিরেই অসমাপ্ত কাজগুলো শেষ করব।’

তিনি জানান, অস্ত্রপ্রচারের আগে একটি ওয়েব ফিল্মের কাজ করেছিলেন। যার এক দিনের শুটিং এখনো বাকি। সোমবার সেটির দৃশ্যধারণে অংশ নেবেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here