শাকিবের কোনো দোষ নেই, বুবলী কেন ওখানে গেল: নূতন

আমি জেনেশুনে যদি বিষ পান করি সেটা অন্য কারও দোষ না। সে (বুবলী) তো বিষয়টি জানে। শাকিবের স্ত্রী অপু এবং জয় তার সন্তান এ কথা সবাই জানে। সে জেনে কেন ওখানে যাবে? পৃথিবীতে কী ছেলের অভাব? এখানে শাকিবের কোনো দোষ নেই। শাকিব দেখতে হ্যান্ডসাম। আমাদের দেশের টপ নায়ক, অলরাউন্ডার।

এখন মেয়েরা যদি তার উপর ঝুলে পড়ে সেই দোষ কার? অনেক মেয়েই শাকিবের জন্য পাগল। সালমান শাহর জন্যও এমন অনেক মেয়ে পাগল ছিল। কেউ কেউ আবার আ ত্নহ ত্যাও করেছিল।

আলোচিত শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর চলমান ইস্যু প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে এভাবেই বললেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন।

‘প্রাণ সজনী’ এই অভিনেত্রী বলেন, সাধারণ মেয়েরা শাকিবের কাছে আসার সুযোগ পাচ্ছে না। আর যারা কাছে আসার সুযোগ পাচ্ছে তারা সুযোগ নিচ্ছে। অপু ও বুবলীকে শাকিবই উঠিয়েছে। এটা শাকিবের বড় মনের পরিচয়। শাকিব তো গায়ে লিখে রাখেনি কাজ দিলে তাকে প্রেম ও বিয়ে করতে হবে।

শাকিব খান ঢালিউডের নাম্বার অন তারকা। তিনি অনেকেরই আদর্শ। তার সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করেন? উত্তরে নূতন প্রশ্ন রেখে বলেন, শাকিব কেন সচেতন হবে? একটি মেয়ে যদি হেলে দুলে আসে সে কিভাবে সচেতন থাকবে। মেয়েদের দোষ বেশি। দুনিয়াতে আর ছেলে নেই? আমাদের এখানে আরও অনেক নায়ক আছে তাদের উপর তো কেউ ঝুলে পড়ে না। শুধু শাকিবের উপরই কেন এসে পড়ে?

নিশ্চয়ই এখানে স্বার্থ আছে। কারণ, তার উপর ঝুললে কাজ পাবে। স্বার্থের জন্যই এরা আসে। অপু-বুবলীর পরিচিতি এসেছে শাকিবের জন্যই। বুবলী একজন নারী হয়ে আরেক নারীর সংসার কীভাবে ভাঙল? জেনেশুনে সে এমনটা কেন করছে? এসব করে এখন কেন কাঁদে? এসবের জন্য দর্শকের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি। শিল্পী সমাজ এখন থুথুর সমান হয়ে গেছে। বাহিরে বের হতে পারি না—যোগ করলেন নূতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *