কালিয়াকৈরে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহন করে।

দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি র‍্যালী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলা শাখার অফিসে আলোচনা সভায় মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো:শাহজাহান মিয়া।

সংস্থার সাধারন সম্পাদক ইমরান হোসেন হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হোসেন খোকন,সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ইউনুস আলী,দেলোয়ার হোসেন,সোহেলমিয়া,মহসিনউজ্জামান, এডভোকেট আশ্রাফুল আলম মিজান,আব্দুল হান্নান,মিলি বেগম স্কুল ছাত্র মাশরাফি মাহিন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।বক্তার মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *