ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহি। সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।
বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকারকে। আর বিয়ের পর নিজের নামও পরিবর্তন করে শেষে সরকার যোগ করেছেন। স্বামীর হাত ধরেই এই অভিনেত্রী এখন রাজনীতির মাঠে পা রেখেছেন।
এবার স্বামী এবং অন্যান্যদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে গেছেন মাহি। সেখানে গিয়ে বেশ আনন্দে সময় পার করছেন তারা। কক্সবাজারে গিয়ে নিজেদের বেশি কিছু ছবিও আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সঙ্গে তাদের বন্ধুরাও আছেন।

সেখানে ঘুরতে যাওয়ার ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, আল্লাহুম্মা বারিক লাহা’। এর সঙ্গে মোনাজাতের ইমোজি দিয়েছেন তিনি। একইসঙ্গে ইংরেজিতে আরও লিখেছেন, হ্যাপি ফ্রাইডে। এর সঙ্গে বেশ কয়েকটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন নায়িকা।
