Home ফিচার অবশেষে নয়াপল্টনের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপি

অবশেষে নয়াপল্টনের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপি

0
393

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। নতুন ভেন্যু হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার প্রস্তাব করেছে দলটি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। গতকালের (বুধবার) ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। আমাদের প্রথম দাবি ছিল,পার্টি অফিস খুলে দিতে হবে। তারা বলেছে, আপনারা পার্টি অফিসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই।

‘১০ তারিখের সমাবেশ পল্টন করতে চেয়েছিলাম, উনারা বলেছেন সোহরাওয়ার্দী। আমরা না বলেছি। আমরা আরামবাগও বলেছি, উনারা রাজি হননি। সেন্ট্রাল গভ স্কুল বললাম, সেটাও রাজি হয় নাই। পরে বললাম কমলাপুর স্টেডিয়াম। উনারা বলেছেন দেখছেন।

‘উনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো মিরপুর বাংলা কলেজ মাঠ। আমরা এখন সেখানে যাব। দুটি মাঠ পরিদর্শন করে যেটা পছন্দ হয়, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সেটা উনাদেরকে জানাব। ১০ তারিখ জনসভা আছে। আমাদের সব প্রস্তুতি আছে।’

বৃহস্পতিবার রাতেই দুটি জায়গা পরিদর্শন করা হবে বলে জানান বুলু।

বৈঠক শেষে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে যে সংকট ছিল তা আগামীকালের (শুক্রবার) কেটে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here