Home ফিচার ১০ ডিসেম্বর বাস চলাচল স্বাভাবিক থাকবে: মালিক সমিতি

১০ ডিসেম্বর বাস চলাচল স্বাভাবিক থাকবে: মালিক সমিতি

0
184

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বর যানবাহন চলাচল করবে কি না, তা নিয়ে জনমনে একটা শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সভাকক্ষে আজ বৈঠকে বসে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ১০ তারিখ গাড়ি চলবে। সব বাস টার্মিনালে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। অনেক সময় টার্মিনালগুলোতে শ্রমিকরা থাকলেও মালিকরা থাকেন না। সেটি এবার আর হতে দেওয়া যাবে না। প্রতিটি টার্মিনালে মালিক শ্রমিকের ক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে আরও লোক জোগাড় করে ওইদিন টার্মিনাল গুলোতে পাহারা দিতে হবে। বাস অন রোড অবশ্যই রাখতে হবে।

এছাড়া ১০ তারিখে গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

সভায় সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক শ্রমিক নেতাসহ ঢাকার সব পরিবহনের প্রায় শতাধিক মালিক শ্রমিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here