ব্যাচেলর পয়েন্ট নাটকে শুভ ও অন্তরার বিয়ে

জনপ্রিয় ধারাবাজিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তরুণ নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনের প্রতিটি পর্ব আগের সিজনের ভিউ অতিক্রম করছে ইউটিউবে।

নির্মাতা অমি নাটকটি প্রচার হওয়ার শুরু থেকেই দর্শকের মতামত গুরুত্ব দিয়ে আসছেন। কখনো কারো কোনো অভিযোগ বা মন্তব্য থাকলে তা গুরুত্ব দেন তিনি। প্রয়োজনে সোশ্যালে খোলামেলা কথাও বলেন অমি।

এছাড়া তিনি বিভিন্ন সময় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে দর্শকদের টুইস্ট দিয়ে থাকেন। গত ২৮ নভেম্বরই ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে জানান, নাটকে ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হয়েছেন। ছবিটি পোস্ট করতেই ছড়িয়ে পড়ে সোশ্যালে।

এদিকে এই নাটকে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে দুটি ‘শুভ’ ও ‘অন্তরা’। এর আগে সিজন-৪ এর ৯৯তম এপিসোডের কিছু ক্লিপে দেখা যায়, অন্তরাকে চড় মারেন শুভ। এবার নির্মাতা জানালেন, নাটকে ‘শুভ’ ও ‘অন্তরা’র বিয়ে! যেখানে শুভ চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির আর অন্তরা চরিত্রে আছেন ফারিয়া শাহরিন।

নাটকটির এই দুই চরিত্রের বিয়ের পর্ব কবে বা কী নাগাদ প্রচার হবে সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি অমি। মন্তব্যের ঘরে দর্শকরা তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছেন শিগগিরই কোনো পর্বে এই চরিত্রের বিয়ে দেখতে পাবেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *