Home জাতীয় রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না, আমরাও করব না: কাদের

রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না, আমরাও করব না: কাদের

0
238

রাস্তা বন্ধ করে বিএনপিকে আর সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগও করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুই সিটি মেয়রের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগনকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুরুহ সৃষ্টি করব না। বিএনপি কেন অনড়? তারা কি মানুষকে কষ্ট দিতে চায়?

তিনি বলেন, আগুন সন্ত্রাস, ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু হয়ে গেছে। যা আশঙ্কা করেছিলাম যে কারণে মানুষ আতঙ্কে আছে আজকে অশান্তি বিশৃঙ্খলা উস্কানি দিচ্ছে বিএনপি। তাদের মহাসমাবেশকে কেন্দ্র করে তারা সংঘাতের উস্কানি দিচ্ছে। নির্বাচনে হেরে যাবার ভয়ে তারা এখন নাশকতার উষ্কানি দিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিদের মাঠে নামিয়েছে, লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে।

তিনি বলেন, বিএনপির দুরভিসন্ধি আমরা জেনে গেছি। লন্ডন থেকে আদেশ এসেছে ফখরুলকে সে দায়িত্ব পালন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আজ থেকে সতর্ক পাহাড়ায় থাকবে। আক্রমণ করব না আক্রমণের উষ্কানি দিলে সমুচিত জবাব দিব।

এসময় তিনি বলেন, বিদেশিরা একতরফাভাবে সমালোচনা করছে এটা উচিত নয় কুটনৈতিক শিষ্টাচার বিরোধী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here