Home আলোচিত শাকিব খানের সঙ্গে সেলফি দিয়ে নতুন খবর জানালেন রাফি

শাকিব খানের সঙ্গে সেলফি দিয়ে নতুন খবর জানালেন রাফি

0
588

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফি — খবরটি চলতি বছরের জুলাইয়ের। সেসময় জানা গিয়েছিল, নভেম্বরেই শুটিং শুরু হবে ছবিটির।

তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলে গেলেও কাজ শুরু হয়নি ছবিটির। এতে শাকিব ভক্তরা ভুগছেন দ্বিধায়। তাদের দ্বিধা কাটাতে এগিয়ে এলেন রাফি। জানালেন, শিগগির আসছে।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে শাকিবের সঙ্গে একটি সেলফি প্রকাশ করেছেন রাফী। ক্যাপশনে লিখেছেন, ‘Coming soon…’ রাফির পোস্ট থেকে নেটিজেনরা অনুমান করছেন ছবি ও ক্যাপশনের মাধ্যমে ‘প্রেমিক’ ছবিটির কাজ শুরুর ইঙ্গিত দিলেন রাফি।

এদিকে ছোটপর্দার আফরান নিশোকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফি। কয়েক দিন আগে এ খবর আসতেই হতাশা ভর করেছিল শাকিব অনুরাগীদের মনে। সেসময়ও শাকিবিয়ানদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছিলেন রাফি। নেট মাধ্যমে লিখেছিলেন, ‘প্রেমিক’ ছবির আপডেট আসবে খুব তাড়াতাড়ি। নো টেনশন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here