মা হওয়া সহজ বিষয় না। অনেক কষ্ট যন্ত্রণা এবং ত্যাগের বিনিময়ে সন্তানের জন্ম দিতে হয়। সন্তানের ভ্রুণ মাতৃগর্ভে আসা থেকে সন্তান জন্ম হওয়া পর্যন্ত একজন মায়ের কষ্ট কোনো পুরুষ উপলব্ধি করতে পারেনা। এই কষ্ট একজন মা ছাড়া আর কেউ বুঝবে না।
গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যকে পৃথিবীর আলো দেখান মা পরীমণি। ঢালিউডের আরেক সুপারস্টার শরিফুল ইসলাম রাজ হলেন পরীর স্বামী। এটা সকলেই জানেন। তার নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখা হয় রাজ্য। আর রাজ্যকে ঘিরেই রাজ-পরীর ছোট্ট রাজত্ব।
অন্য মায়েদের মতোন পরীমণিও একই ধরণের কষ্ট ভোগ করেছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকমত ঘুমানো হয়না তার। জন্মের পর থেকে সন্তান জেগে থাকলে তার মা পরী ঘুমাতে পারেন না। সন্তানকে রাজ্যকে ঘুম পাড়িয়ে তারপরই দুইচোখের পাতা এক করার সুযোগ পান তিনি।
দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমত নেয়া হয়না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন সবকাজে। তবে শুটিং থাকলে ছেলের দেখাশোনা পুরোটুকু নিজেই সামলান পরী।
অনেক রাত নির্ঘুম কাটিয়ে হয়ত মনের কষ্টে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন, `এই ঘরটা জানে শেষে কবে একটানা ঘুমিয়েছিলাম আমি।
তিনি আরও লেখেন, `ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সাথে আবার দেখা হবে তোমার।‘ পোস্টটির পর তিনি একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দেন।
