Home ফিচার ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

0
438

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন উত্তাপ। ওই দিন ঢাকায় আসলে কী হতে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছেন।

বিএনপির ওই গণসমাবেশকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতার কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে ব্যাঘাত হতে পারে। সমাবেশের কারণে সংঘর্ষ-সংঘাতও হতে পারে, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও থাকতে পারে।

ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সম্ভবত বেড়েছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ রাজনৈতিক র‍্যালি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here