ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অনেকদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি।
চলতি বছরের ১০ আগস্ট মা হয়েছেন এ নায়িকা। এর কয়েক মাস আগে থেকেই সবধরণের কাজ থেকে দূরে রয়েছেন পরী।
এখন তার সময়ই কাটছে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। তাকে ঘিরেই সব স্বপ্ন ও প্রত্যাশার ঘুড়ি ওরাচ্ছেন পরী। ছেলের বয়স এখন তিনমাস হয়ে গেছে। তাই কবে আবার পর্দার ফিরবেন এ অভিনেত্রী। এ নিয়ে দর্শকদের জানার আগ্রহ প্রবল। একই প্রশ্ন সাংবাদিকদেরও।
সম্প্রতি চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে সেই প্রশ্নের জবাব দিলেন পরীমণি।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পর্যটন হোটেল সৈকতে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানালেন, বর্তমান সময়টা সংসার ও সন্তানকে নিয়েই কাটছে। তবে ক্যামেরার সামনে আসার জন্য তার মন আকুপাকু করে। শিগগিরই কামব্যাক করবেন তিনি।
পরীমণি সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন রাজ্যকেই বেশি সময় দিচ্ছি। ও তো অনেক ছোট। ফলে ওকে রেখে কাজ করতে যাওয়ার সাহস পাচ্ছি না। আর কয়েক মাস পর হয়তো কাজে ফিরতে পারব।’
পরীমণি কাজে ফিরতে চাইলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে তার বর্তমান ফিটনেস। মা হওয়ার কারণে স্বাস্থগত পরিবর্তন হয়েছে তারা।
পরীমণি বলেন, ‘কাজ করা ছাড়া তো থাকতে পারব না। ক্যামেরার সামনে অবশ্যই ফিরতে হবে। তার জন্য শিগগিরই জিমে ভর্তি হবো। একটা জিম সেন্টারের সঙ্গে কথাও হয়েছে।’
ঠিক কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘রাজ্যকে আরও দুয়েক মাস সময় দিতে চাই। পাশাপাশি জিমও করব। তবে আগের ফিটনেসে ফিরতে আরও তিন/চার মাস তো লাগবেই। সব মিলিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে দাঁড়াতে ৮/৯ মাস হয়ে যাবে। যেনতেনভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে নেই আমার। যথেষ্ট প্রস্তুত হয়েই মাঠে নামব।’
