এবার ‘আলী ভাই’ হয়ে আসছেন ডিপজল

বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ডিপজল। দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। নিজেকে খল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন তার কাজের মধ্য দিয়ে।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজকও। ঘোষণা দিয়েছিলেন ১২ মাসে ১২টি সিনেমা প্রযোজনা করবেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার নির্মাণ করেছেন।

মাঝখানে করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণে কিছুটা বেঘাত ঘটে। এবার আবার নতুন সিনেমা প্রযোজনা করছেন ডিপজল।

খুব শিগগিরই ‘আলী ভাই’ নামে নতুন সিনেমার মহরত করা হবে। সিনেমাটি নির্মাণ করবেন মনতাজুর রহমান আকবর।

তিনি জানান, নতুন বছরের শুরুতে ‘আলী ভাই’ নামের সিনেমার কাজ শুরু করা হবে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ডিপজল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, জয় চৌধুরী, শিরিন শিলা, নবাগত কাজলসহ অনেকে।

ইতোমধ্যে ‘অমানুষ হলো মানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ঘর ভাঙা সংসার’ এবং ‘জিম্মি’ নামের সিনেমার নির্মাণ কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *