ঢাকাই চলচ্চিত্রের নতুন ক্রেজ আইরিন সুলতানা। একসময় র্যাম্প মডেলিং করলেও বর্তমানে চলচ্চিত্র নিয়েই তার দারুণ ব্যস্ততা ও ধ্যান-ধারণা। পাশাপাশি ওয়েব সিরিজ নিয়েও ব্যস্ততা বেড়ে ছিলো তাঁর।
একাধিক ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করায় সাহসী অভিনেত্রী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে তার। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সাহসী ফটোশুটের ছবি পোস্ট করার দরুন বেশ আলোচিত আইরিন।
২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পাবার পর থেকে শোবিজে যাত্রা শুরু হয় আইরিনের। র্যাম্প মডেল হিসেবে দেশে এবং বিদেশে বহু মঞ্চ মাতিয়েছেন তিনি।তবে এই অভিনেত্রী অনেক দিন ধরেই প্রকাশ্যে নেই। ফিল্মপাড়া, নাটকপাড়া কোথাও নেই তিনি। ফেসবুকে সচল থাকলেও সেখানে তাঁকে তেমন ভাবে পাওয়া চাচ্ছিলো না।
এ প্রসঙ্গে আইরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, আমি হারিয়ে গেছি এটি ঠিক নয়। যদি হারিয়ে যেতাম তবে আপনি কীভাবে কথা বলছেন? আর আমিও বা কীভাবে সিনেমার শুটিং করেছি? আসলে মাঝে কিছুদিন ব্যক্তিগত কারণে বিরতি দিয়েছিলাম। সে কারণেই হয়তো কেউ কেউ বলছেন হারিয়ে গেছি। এটা সত্যি, আমার কাছে ভালো সিনেমার প্রস্তাব আসেনি বলে কাজ করিনি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব। তবে দর্শক ভক্তদের জন্য শিগগিরই একটি সুখবর নিয়ে আসছি।
আইরিন বর্তমানে অভিনয় ছাড়া একটি কোম্পানিতে চাকরিতে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একটি মাল্টিন্যাশন্যাল কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। অভিনয়ের পাশাপাশি এটি করছি। দায়িত্বটি আমি খুব উপভোগও করছি।
মুক্তির অপেক্ষায় আছে কোন কোন সিনেমা? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘রোদ্র ছায়া’, ‘গন্তব্য’ ও ‘শিবরাত্রি’ নামের সিনেমাগুলোর কাজ অনেক আগেই শেষ করেছি। বলা যায় এগুলোই মুক্তির অপেক্ষায় আছে।
