Home বিনোদন আর্জেন্টিনার জার্সি পরা ছবি দিয়ে যা বললেন নায়িকা মম

আর্জেন্টিনার জার্সি পরা ছবি দিয়ে যা বললেন নায়িকা মম

0
504

বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গায় দখল করেছে আর্জেন্টিনা।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলেছে দলটি। ম্যাচের পুরো সময় জুড়েই ব্যাপক ছন্দ নিয়ে খেলেছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় জাকিয়া বারী মম। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরীদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন এ তারকা।

এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এই নায়িকা। জয়ের পর আনন্দে ভেসেছেন তিনি। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।

জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে মম লিখেছেন ‘উল্লাস’। এর সঙ্গে এঁকেছেন ভালোবাসার চিহ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here