Home আলোচিত শেষ মুহূর্তের সেই গোল বাঁচিয়ে যা বললেন মার্টিনেজ

শেষ মুহূর্তের সেই গোল বাঁচিয়ে যা বললেন মার্টিনেজ

0
405

নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেল শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া। এক গোল করার পর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়ার পুরো দল। শেষ মুহূর্তে একটি গোল প্রায় হজম করতে বসেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণ দক্ষতায় সেটা প্রতিহত করেন। সঙ্গে ভাগ্যও তার পক্ষে ছিল। ম্যাচ শেষে সে প্রসঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

শেষ মুহূর্তের সেই গোল বাঁচানো নিয়ে মার্টিনেজ বলেন, এটি আমার প্রথম বিশ্বকাপ। চেষ্টা করছি সেরাটা দেওয়ার। আমি মাঠে শান্ত আছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা সংগ্রাম করেছি, তারা খুবই শক্তভাবে প্রেস করেছে।

অদ্ভুতভাবে গোলটি পেয়ে যায় এবং তা মেনে নেওয়া কঠিন ছিল আমাদের জন্য। যখন প্রয়োজন হয় মেসি সামনে থেকে নেতৃত্ব দেয় এবং তাকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত।

আগামী ৯ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here