শুটিং বাতিল, চিকিৎসা নিতে ভারত যাচ্ছেন ডিপজল

চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সেখানে চোখের অপারেশন করাবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

জয় বলেন, ‘ডিপজল চাচ্চুর চোখে সমস্যা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে তিনি ভারতে যাবেন। সেখানে তার চোখের অপারেশন করা হবে।’

জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছিলেন ডিপজল। কিন্তু তার আগে চোখের অসুস্থতা নিয়ে তিনি শুটিং বাতিল করে ভারতে যাচ্ছেন। ভারত থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন।

এদিকে ডিপজল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছর সিনেমাগুলো সেন্সর বোর্ডে জমা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *