Home বিনোদন ১৪ বছর পর এক হলেন অমিতাভ রেজা ও রুনা খান!

১৪ বছর পর এক হলেন অমিতাভ রেজা ও রুনা খান!

0
290

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অনিয়মিত তিনি। আবারো চলচ্চিত্রে ফিরবেন কী না? এমন প্রশ্ন ভক্তদের মনে। এর অবশ্য কারণও আছে, সম্প্রতি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে রুনার ফটোশুটের ছবিগুলো।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো নাচ-গানের ছবিতে কাজ করতে পারবো না। ঐ ধরনের ছবিতে আমি মানানসই না। তবে গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই। হয়তো সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে দেখা যাবে।’

এদিকে সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘অমিতাভ ভাইয়ের সেই বিজ্ঞাপন চিত্রটির কাজের পর এত বছর লাগলো তার নতুন কোনো কাজ করতে।’

এর ভেতরে কেন কাজ করা হয়নি?—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেন এতদিন কাজ করা হয়নি সেটা আমরা নিজেরাও বলতে পারব না।’

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনে রুনা খান তুমুল আলোচনায় আসেন। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here