Home আলোচিত জন্মদিনে জিতের নতুন ছবির ঘোষণা, পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার

জন্মদিনে জিতের নতুন ছবির ঘোষণা, পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার

0
505

কলকাতার অভিনেতা জিৎ নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় জিৎ তার অফিসিয়াল পেজে একটি পোস্টার শেয়ার দিয়ে লিখেছেন ‘মানুষ যখন পশু হয়ে যায়।’

পোস্টারে বড় করে লেখা সিনেমার নাম, ‘মানুষ’। তবে জিৎ এই সিনেমাটিতে কলকাতার বদলে বেছে নিয়েছেন বাংলাদেশি পরিচালক। ছবিটি নির্মাণ করবেন দেশের ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার।

সংখ্যায় ৩০টির মতো বেশি নাটক নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এরমধ্যে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও ‘দাগ’ এর মতো আলোচিত কাজ দিয়ে নির্মাণ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

নিজের গল্প ও কাজের মাধ্যমেই টালিউড সুপারস্টার জিতের চোখে পড়েছেন তিনি। তাই নিজের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মস থেকে নির্মিত পরবর্তী ছবির পরিচালক হিসেবে ঢাকার সঞ্জয় সমাদ্দারকেই নির্বাচন করলেন কলকাতার এই নায়ক।

এ বিষয়ে সঞ্জয় সমাদ্দার বলেন, “আমি খুবই আনন্দিত যে জিতের মতো একজন সুপারস্টারকে নিয়ে কাজ করতে যাচ্ছি। আর ‘মানুষ’ মূলত মানুষেরই গল্প। অন্যভাবে বলা যায়, এটা ফেট অ্যান্ড ফাইটের গল্প। তবে শুটিং কবে থেকে শুরু করব- এটা এখনো চূড়ান্ত করিনি।”

তিনি বলেন, ‘এটি কলকাতার প্রোডাকশনের সিনেমা। জিৎ, গোপাল মান্দানি এবং অমিত জুমরানির প্রযোজনায় এটি নির্মিত হবে। তাই বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে না।’

সিনেমায় জীৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। তবে জিতের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও চূড়ান্ত নয়। জানানো হবে শিগগিরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here