Home বিনোদন পুরো সিনেমাতে আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে: পূজা চেরি

পুরো সিনেমাতে আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে: পূজা চেরি

0
458

‘দীপ্ত প্লে’ নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে দীপ্ত টেলিভিশন। সেখানেই দেখা যাবে পূজা চেরি অভিনীত মাহমুদুর রহমান হিমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘পরি’। পূজার বিপরীতে অভিনয় করেছেন জোভান আহমেদ।

পূজা চেরি বলেন, ‘পরী নিয়ে যদি কিছু বলি, তবে বলতে হবে এটা আমার সেরা কাজ। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অনেক ভালো কাজ থাকে। আমার জীবনে পরী অনেক ভালো কাজের একটি। পুরো সিনেমাতে আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে।’

উল্লেখ্য, গেল সেপ্টেম্বরে ‘পরী’ সিনেমার শুটের কাজ শেষ করেছে পূজা। সিনেমাটি তৈরি হয়েছে নারী পাচারের গল্প নিয়ে। পূজা একজন বার ড্যান্সার, যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে। থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশেও শুটিং হয়েছে সিনেমাটির।

নাইনটিন ফিফটি টুর ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, বাচ্চু, সিনথিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here