ওস্তাদের মাইর শেষ রাইতে: কাবিলা

জিয়াউল হক পলাশকে পরিচিতি এনে দিয়েছে যে প্রজেক্ট, সেটার নাম ব্যাচেলর পয়েন্ট। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিক নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন পলাশ। এমনকি তিনি নিজের নামের চেয়ে কাবিলা নামেই এখন বেশি পরিচিত।

কাবিলা নামে খ্যাত এই অভিনেতা ফুটবল খেলা ভালোবাসেন। তার প্রিয় ফুটবল দল ব্রাজিল। আর এবারের বিশ্বকাপে তিনি পেলে-রিভালদোর দল ব্রাজিলের কট্টর সমর্থক। ব্রাজিলের খেলার আগে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি অনেক মজার পোস্ট শেয়ার করেন নিজের দলকে সমর্থন করে।

গতকাল (২৯ নভেম্বর) ব্রাজিলের খেলা ছিল শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে। প্রথমার্ধে গোলশূণ্য থাকে ম্যাচটি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ক্যাসেমেরোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হলুদ শিবির। এতেই উল্লাসে ভেসে যায় ব্রাজিল ভক্তদের মন।

এই ম্যাচের রেশ ধরে পলাশ এদিন ফেসবুকে লেখেন, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’। আর এর পরপরই ব্রাজিলের সমর্থকরা সেই পোস্টটিতে কমেন্ট করে সহমত প্রকাশ করেন। এই ম্যাচে জয়ের পর ব্রাজিল টানা ২৪ ম্যাচ ধরে গ্রুপ পর্বে অপরাজিত থাকার রেকর্ড গড়ে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *