স্বামী রাজকে নিয়ে আদালতে পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন পরীমনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি বাদীর (পরীমনির) সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। এজন্য পরীমনি সকাল সাড়ে ৯টার দিকে আদালতে হাজির হন।

সঙ্গে তার স্বামী শরিফুল রাজও আদালতে উপস্থিত হয়েছেন। তবে আসামি নাসির উদ্দিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। অন্য দুই আসামি তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে উপস্থিত হয়েছেন।

এর আগে গত ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন মামলার বাদী পরীমনি অসুস্থ থাকায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৯ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন আসামি নাসিরসহ তিনজনেন বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি।

নাসিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে দণ্ডবিধি আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। অপর দুই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ এর ৩০ ধারায় অভিযোগ গঠন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *