পোষ্যদের ব্রাজিলের জার্সি পরালেন মিম

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে সফল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। প্রিয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই নানান পোস্ট করতে থাকেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নায়িকার প্রিয় দল ব্রাজিল। নিজের পোষ্যদের নিয়ে জমিয়ে খেলা দেখেছেন মিম। মজার ব্যাপার হলো, নিজের পাশাপাশি পোষ্যদেরও ব্রাজিলের জার্সি পরিয়েছেন এ নায়িকা।

ক্যাপশনে লিখেছেন, আবার খেলায় রাজত্ব করবে ব্রাজিল।

এদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। এদিন ১-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে আরেকটি পোস্টে দেন।

তার পোস্টে তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *