প্রথমার্ধে একের পর এক আক্রমণ শাণিয়েও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকুয়েটার পরিবর্তে রদ্রিগোকে নামান তিতে।
ফ্রেডের পরিবর্তে নামেন ব্রুনো গুইমারেস। খেলার গতি বাড়িয়ে জালের দেখা পেতেও দেরই হয়েনি সেলেসাওদের। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।
৬৪ তম মিনিটে কাসেমিরোর বাড়ানো বল অরক্ষিত অবস্থায় পেয়ে যান ভিনিসিয়াস। রিয়াল ফরোয়ার্ডকে ট্যাকেল করতে গিয়ে সামনে থাকা একমাত্র সুইস ডিফেন্ডার মাটিতে পড়ে গেলে দারুণ সুযোগ পেয়ে যান ভিনি।
বাঁ প্রান্ত থেকে একাই বল টেনে নিয়ে জালে জড়ান তিনি। স্কোরশিটে নাম লিখিয়ে উদযাপনও প্রায় শেষ করে ফেলেছিল সেলেসাওরা। কিন্তু তখনই ভিএআর জানায়, এটা অফসাইড।
