Home বিনোদন ‘শের খান’ আমার জন্য স্পেশাল একটি সিনেমা: শাকিব

‘শের খান’ আমার জন্য স্পেশাল একটি সিনেমা: শাকিব

0
419

পুলিশ থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড ভাইজান শাকিব খান। ক্রপ ক্রিয়েশন ও এস কে ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এটি। গল্প লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করবেন সানী সানোয়ার।

‘শের খান’ সিনেমার ঘোষণা অনেক আগেই দিয়েছেন নির্মাতা। নামভূমিকায় থাকবেন শাকিব খান। এরই মধ্যে এ সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন ঢালিউড ভাইজান।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলে জানান সানী সানোয়ার। তিনি আরও জানান, নতুন বছরের ফেব্রুয়ারিতে ‘শের খান’ সিনেমার শুটিং শুরু হবে। পুলিশ থ্রিলারধর্মী সিনেমা হলেও এতে ক্রাইম-সাসপেন্স থাকবে। জীবনকে, ক্রাইমকে ভিন্নভাবে দেখার পটভূমি পাওয়া যাবে এ সিনেমায়।

‘শের খান’ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শের খান’ আমার জন্য স্পেশাল একটি সিনেমা। আমি যখন সিনেমাটির গল্প সানী সানোয়ার ভাইয়ের কাছে শুনছিলাম, তখনই ভিজুয়াল করতে পারছিলাম। চোখের সামনে সিনেমা দেখতে পারছিলাম।’

শাকিব খান আরও বলেন, অ্যাকশন ঘরানার সিনেমায় অনেক সময় গল্প স্ট্রং হয় না। কিন্তু এ সিনেমার গল্প অনেক স্ট্রং। চমৎকার গল্প। যারা গল্প শুনেছে, মুগ্ধ হয়েছে। ‘শের খান’ হচ্ছে অনেক বড় ক্যানভাস, বড় আয়োজনের ছবি। সব মিলিয়ে আমি আশাবাদী, ইনশাআল্লাহ শের খান চমৎকার একটি ছবি হতে যাচ্ছে।

শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘আমরা সবাই জানি, বাংলাদেশের সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে শাকিব খান ধরাছোঁয়ার বাইরে। তিনি সুপারস্টার, তাকে নিয়ে কাজের আকাঙ্ক্ষা সব নির্মাতার থাকে। আমারও ছিল। তাকে উপজীব্য করেই একটি গল্প লিখেছিলাম। সেটা নিয়ে আমরা বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা শুরু করি। গল্প তার ভালো লাগে। তারপর আমরা দুজনই কাজটি করতে সম্মত হই।’

তবে এখনও সিনেমাটির নারী প্রধান চরিত্রে কে থাকবেন তা ঠিক হয়নি বলে জানান নির্মাতা।

তিনি বলেন, ‘এই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি, কাকে নিয়ে বা কোন দেশের নায়িকা নিয়ে আমরা করব, অনেক কিছু বিবেচনা রয়েছে নির্বাচনের ক্ষেত্রে। সম্মিলিতভাবে আমরা যখন মনে করব চরিত্রটির জন্য ফিট কেউ রয়েছেন বা আমরা পেয়েছি তাকে, ঠিক সঙ্গে সঙ্গে সেটা আমরা সবাইকে জানিয়ে দিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here