স্বামী-কন্যাকে নিয়ে মদিনায় পূর্ণিমা

স্বামী-সন্তান নিয়ে মদিনা গিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। অভিনেত্রী তার ইনস্টাগ্রামের স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা যাচ্ছে মদিনায় তাদের দিনলিপি।

পূর্ণিমা, তার স্বামী আশফাকুর রহমান রবিন এবং অভিনেত্রীর মেয়ে উমাইজার মদিনায় যাওয়ার উদ্দেশ্য ওমরাহ পালন।

রবিন ২৫ নভেম্বর একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। পূর্ণিমা ও উমাইজাকে নিয়ে তোলা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মদিনায় ভালোভাবে পৌঁছেছি।’

পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর (শনিবার) তিনি আরেকটি ছবি পোস্ট করেছেন। যেখানে পূর্ণিমার সঙ্গে দেখা যাচ্ছে রবিনকে।

অভিনেত্রী পূর্ণিমা ও তার স্বামী-সন্তান। ছবি: সংগৃহীত
অন্যদিকে পূর্ণিমা তার ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, সেখানে পূর্ণিমা-রবিন-উমাইজাসহ আরও কয়েকজনের ছবি রয়েছে, রয়েছে খাবারের ছবি।

শনিবার পোস্ট করা পূর্ণিমার সেই ইনস্টা স্টোরিতে একটি ভিডিও রয়েছে। ভিডিওটিতে লেখা ‘আল-মসজিদ আন-নাবাওয়ি’। ধারণা করা হচ্ছে, সেটি মসজিদ-ই-নববীর ছবি।

কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। তারপর প্রেমের সম্পর্কে জড়ান। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে ২১ জুলাই রাতে। প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা।

এদিকে সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *