ঢাকাই সিনেমায় বর্তমানে যেসব অভিনেতা চলচ্চিত্র জগৎ মাতাচ্ছেন তার মধ্যে অন্যতম অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমার ব্যস্ততায় তিনি পরিবারকে সময় দিতে কখনও ভুলে যান না। স্ত্রী আর পুত্রকে নিয়ে পারিবারিক সময় কাটান।
এবার ভক্তদের কাছে ধার দিলেন নিজের ছেলেকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম একটি ছবি আপলোড দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে সিয়াম একটি সোফায় তার ছেলেকে নিয়ে বসে আছেন। আর তার হাতে আছে গেম খেলার জয়স্টিক। ছেলেকে কোলে নিয়ে তিনি গেমস খেলছেন তা সহজেই বোঝা যাচ্ছে।
ছবিটিতে একই সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে ফুটবল সঙ্গীত কে’নান এর ‘ওয়েভিন ফ্লাগ’। ক্যাপশনে তিনি লিখেছেন গানটির লিরিক। আপলোপ করা ছবিটিতে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন সিয়ামকে। আর একই সাথে সিয়াম জুনিয়রকেও জানাচ্ছেন শুভকামনা।
উল্লেখ্য, অভিনেতা সিয়াম ‘শান, পোড়ামন, মিশন সুন্দরবন, দামাল, বিশ্বসুন্দরী, পাপ-পূণ্য, মৃধা বনাম মৃধাসহ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সামনে সিয়াম অভিনীত আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
