Home আলোচিত অবন্তি বেশ ম্যাচিউর, সে হুট করে ভুল ভাবার মেয়ে না: সুনেরাহ

অবন্তি বেশ ম্যাচিউর, সে হুট করে ভুল ভাবার মেয়ে না: সুনেরাহ

0
526

গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি কনসার্ট। সেখানে অংশ নেন সিয়াম এবং সুনেরাহ।

সেই কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় সিয়ামের গালে ঠেসে আকস্মিকভাবে চুমু দেন সুনেরাহ। আর তার প্রেক্ষিতে এই নায়িকার গালে সপাটে থাপ্পড় মারেন সিয়াম। চড় খেয়ে চুপসে যান। তখনই মুখ ঢেকে স্থান ত্যাগ করেন।

এই ভিডিওকে অনেকেই সত্য মনে করছেন। আদতে এটি ছিল একটি সিনেমার শুটিং এর দৃশ্যের ভিডিও। ব্যাপারটি নিশ্চিত করেছেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। এমনকি সিয়ামের স্ত্রীও এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এটা শুটিংয়ের দৃশ্য।

তিনি বলেন, ‘সিয়াম ও সুনেরাহ একে অপরের খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।’ তিনি লিখেছেন, ‘কেউ ভালোবেসে চুমু দেয় নাই, চড়ও রাগ করে মারে নাই।’

অবন্তী বলেন, আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।

সিয়ামের স্ত্রী অবন্তির প্রতিক্রিয়া নজরে এসেছে সুনেরাহ’র। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, অবন্তি বেশ ম্যাচিউর একজন মানুষ। সিয়াম আর অবন্তির বোঝাপড়াও চমৎকার। দারুণ সুখি সংসার ওদের। আমার সঙ্গেও অবন্তির ভালো বন্ধুত্ব। হুট করে ভুল ভাবার মেয়ে অবন্তি না।

সম্প্রতি সিয়াম-সুনেরাহ কাজ করছেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল সিনেমায়। সুনেরাহ জানিয়েছেন, এটি ওই সিনেমার শুটিংয়ের দৃশ্য। তিনি বলেন, “দীপংকর দীপন দাদা পরিচালিত ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের ক্লিপস ছিল এটি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here