দিনাজপুরে পরিত্যক্ত স্কুলভবন থেকে দুই ভাইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।

শুক্রবার সকালে মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। নিহতরা হলো সাত বছর বয়সী মো. রিমন ও তিন বছর বয়সী মো. ইমরান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা। তাদের বাবা শরিফুল ইসলাম শংকরপুরের ঘোড়ানীর গ্রামের বাসিন্দা।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘দুই সন্তানকে বাবা বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খাইছে। তবে তার বাবা কোথায় আছেন তা কেউ বলতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *