আর্জেন্টিনাকে সমর্থন করার আহ্বান জানিয়ে যা বললেন ডিপজল

কাতার ফুটবল বিশ্বকাপের চলতি আসরে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি আরব, যা সবাইকে চমকে দিয়েছে। সৌদির এই জয়ে আর্জেন্টিনার সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেন।

বিশেষ করে এন্ট্রি আর্জেন্টিনার সমর্থকরা তাদের ‘খোঁচা’ দিতে মোটেও ছাড়েননি। তবে হতাশায় না ভুগে ভাতিজাদের (ভক্ত) আর্জেন্টিনা সমর্থনের আহ্বান জানালেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

‘আহো ভাতিজা আহো’ ডিপজলের একটি জনপ্রিয় সংলাপ। সেই সুরেই তিনি বলেন, আমি একবাক্যে বলব, আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন, তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন। আর্জেন্টিনাকে সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে। সব ভাতিজাদের আর্জেন্টিনাকে সমর্থনের আহ্বান জানাচ্ছি।

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই দাপুটে অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *