শাকিবের সঙ্গে নিজের প্রিয় ছবি দিয়ে যা বললেন বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক টিকে আছে কি না, তা নিয়েও দেখা দেয় সন্দেহ। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করলেন বুবলী। ছবিটিকে খুব প্রিয় বলে অভিহিত করেছেন এ চিত্রনায়িকা।

সোমবার বুবলী তার ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায়, তারা দুজন তাজমহল দেখতে গিয়েছেন।

ছবিটির ক্যাপশনে বুবলী লেখেন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে।’

এরপর ভালোবাসার ইমো জুড়িয়ে দিয়ে তিনি লেখেন, ‘খুব প্রিয় একটি ছবি এটি আমার…’

গত ২৭ সেপ্টেম্বর বুবলী প্রকাশ করেন বেবি বাম্পের ছবি। ৩০ সেপ্টেম্বর তিনি জানান তার সন্তানের নাম ও সন্তানের বাবার পরিচয়।

বুবলীর পোস্টের বেশ কিছুক্ষণ পর শাকিব খান বুবলীর স্ট্যাটাসটিই পোস্ট করেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে ছিল না বিয়ের তারিখ ও সন্তানের জন্মের তারিখ।

এরপর ২ অক্টোবর ছেলের দুটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চান বুবলী। ৩ অক্টোবর তিনি জানান বিয়ে ও সন্তান জন্মের তারিখ।

সেই পোস্টে বুবলী জানিয়েছিলেন, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিয়ে হয় তার। আর সন্তানের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *