চূড়ান্ত বিজয় আমারই হবে: জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার।

তবে এই রায়ে সন্তুষ্ট নন জায়েদ খান। সোমবার দুপুরে জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানির প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে, কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তা স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আজ হাইকোর্টের রায় স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন জায়েদ খান। সেটারই প্রস্তুতি গ্রহণ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *