Home বিনোদন ব্রাজিলের আমি অন্ধ ভক্ত: সজল

ব্রাজিলের আমি অন্ধ ভক্ত: সজল

0
186

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।

এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজল জানালেন তার পছন্দের দলের কথা।

তিনি বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার আমি। বলা চলে অন্ধ ভক্ত। তবে প্রথম প্রথম শুনে ভক্ত হয়েছিলাম। কিন্তু পরে মাঠে খেলা দেখে আমি এখন ব্রাজিল সাপোর্ট করি। পছন্দের খেলোয়াড় হচ্ছে পেলে, রোনাল্ডো, রোনালদিনহো। এরপর নেইমার এসে তো প্রাণবন্ত করে তোলে মাঠের ব্রাজিলের ফুটবল খেলাকে। এবারের বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। এটাই আমার আশা। প্রতিটা খেলাই দেখব শুটিং থাকলেও কিছু ব্রেক নিয়েই খেলা দেখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here