Home আলোচিত হানিমুন নয়, কক্সবাজারে অবসর যাপন করছেন শেহতাজ-প্রীতম

হানিমুন নয়, কক্সবাজারে অবসর যাপন করছেন শেহতাজ-প্রীতম

0
184

পাঁচ বছর প্রেমের পর গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিয়ে করেছেন। গত মাসের শেষের দিকে শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পরে এই প্রথম একসঙ্গে অবসর সময় কাটাতে গেলেও এটাকে কোনোভাবেই মধুচন্দ্রিমা বলতে নারাজ এই দম্পতি।

সংবাদমাধ্যমকে শেহতাজ জানান, আপাতত দুজনই ব্যস্ত। এখনই হানিমুন নয়। কাজের ফাঁকে কিছুটা অবসরে ঘোরাঘুরি করছেন।

বিয়ের পর এটাই তাঁদের প্রথম ঘোরাঘুরি। ফলে অনেকে হানিমুন মনে করলেও ব্যস্ততার কারণে জানুয়ারির আগে হানিমুনে যেতে পারবেন না, জানান শেহতাজ।

সম্প্রতি কক্সবাজারে কিছু কাজে গেলেও সময়টাতে চেষ্টা করেছেন নিজেদের মতো কাটাতে। সে খবর মিলে তাদের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে। প্রীতম হাসান নিজেদের বেশ প্রেমময় মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন ‘মিনি’।

এদিকে শেহতাজ তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। ক্যাপশনে লেখেন, মাই হ্যান্ডসাম হাসবেন্ড। এর বেশ কয়েক ঘণ্টা পর শেয়ার করেছেন আরো কিছু প্রেমময় ছবি। যেখানে ক্যাপশনে লেখা, সানসেট ইজ এভরিথিং। এ থেকে বোঝাই যাচ্ছে জীবনের বেশ সুখকর সময় কাটাচ্ছেন এই দুই তারকা দম্পতি।

বিয়ের আগে ৫ বছর প্রেম করেছেন শেহতাজ ও প্রীতম। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিও করতে গিয়ে দুজনের পরিচয় হয়। শুটিং সেট থেকেই একে অন্যের প্রেমে পড়েন।

অবশেষে ২৮ অক্টোবর দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়া সেখানে শোবিজের অনেক তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here