বাবা-মার কাছ থেকে শিখেছি, সংসার-পরিবার সবার আগে: শরিফুল রাজ

বাংলা সিনেমার মরা গাঙে জোয়ার এসেছে রাজ-মিম-সিয়ামদের হাত ধরে। ২০২২ সালে ঢাকাই বাংলা সিনেমার ছিল জয়জয়কার। আর এই গণজোয়রে মিশে আছে বেশকিছু নতুন শিল্পীর নাম। শরিফুল ইসলাম রাজ তাদের ভেতর অন্যতম। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন রাজ করছে রাজ।

শুক্রবার ১৮ নভেম্বর ছিল রাজের জন্মদিন। তবে সেটি উদযাপন করেছেন নিরবে নিভৃতে। একদম ঘরোয় পরিবেশে স্ত্রী-সন্তান নিয়ে পালন করেছেন জন্মদিন। তবে রাজের বিয়ের আড়ের জীবনের জন্মদিন ঠিক এমন ছিল না। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে জন্মদিন পালন করতেন। ‍কিন্তু সময়ের সঙ্গে এবার পারিবারিক সময়টাকেই বেছে নিয়েছেন এই নায়ক।

রাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে এলাকাগুলোতে বেড়ে উঠেছেন সেসব জায়গা স্ত্রী পরীমণির সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। সঙ্গে ছিল তাদের ছেলে রাজ্য।

সম্প্রতি তার স্ত্রী পরীমণি ফেসবুকে চিত্রনায়িকা মিম এবং রাজকে নিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের আভাস দেন। এই বিতর্কের পর মিম রাজের সঙ্গে আর কোনো সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন।

সেসব বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে রাজ জানান এসব নিয়ে কথা বলতে চাই না। এটি আমার জীবনে গুরুত্বপূর্ণ না। তিনি বলেন, আমার জীবনে গুরুত্বপূর্ণ হলো কাজ, আমার পরিবার। আর এটি আমি আমার বাবা-মার কাছ থেকে শিখেছি। সংসার, পরিবার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। সংসার সবার আগে। আমার বাবাকে দেখছি সংসারকে অগ্রাধিকার দিতে। সারাটা জীবন সংসারের জন্য কাজ করে গেছেন বাবা। আমার জীবনটাও এর বাইরে নয়।

পরীমণির সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে রাজ জানান, পরী হয়তো তাঁর আবেগ, অভিমানের জায়গা থেকে এসব করেছে। তবে সেটার দায়িত্ব আমি নেব না। নিতে চাইও না। আমার ঘরে বউ, বাচ্চা রেখে আমি সারারাত ধরে অন্য মেয়ের সঙ্গে কেন কথা বলব? কেন প্রেম করব? আরে আমি তো সেই রকম ছেলে না, লুকিয়ে প্রেম করব। কোনো মেয়ে পছন্দ হলে পরীকেই সরাসরি বলতে পারি।

তিনি আক্ষেপ নিয়ে জানান, ‘বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এসব নিয়ে খবর প্রকাশ হয়নি। যদি আমার জীবনে এমন ঘটনা ঘটত, তাহলে আমি মানতে পারতাম। বিনাদোষে অনেক কিছু আমাকে ফেস করতে হচ্ছে‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *