Home বিনোদন সব গুঞ্জন পেছনে ফেলে আফ্রিকা গেলেন মিথিলা

সব গুঞ্জন পেছনে ফেলে আফ্রিকা গেলেন মিথিলা

0
310

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার দ্বিতীয় সংসারও নাকি ভাঙতে চলেছে। কয়েকদিন ধরে এমনই কানাঘুষা শোনা যাচ্ছে।

তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০১৯ সালে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

গত শনিবার (১২ নভেম্বর) সৃজিত-মিথিলার পাল্টাপাল্টি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লিরিক লিখে পোস্ট করেন সৃজিত। আর সেই ক্যাপশনের সঙ্গে পোস্ট করেন ডালপালাহীন একটি মৃতগাছ। সেই গাছের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।

সৃজিতের পোস্টের পর মিথিলাও নিজের ছবি দিয়ে পোস্ট করেন টুইটারে। সেখানে তিনিও একটি বিরহী ক্যাপশন দিয়েছিলেন। সেখান থেকেই এই গুঞ্জনের অবতারণা।

তবে মিথিলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্যাপারটি একদমই মিথ্যা। এ প্রসঙ্গে মিথিলা জানান, ‘সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে, কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি।’

তিনি আরও বলেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের আগ্রহ থাকে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে’।

এবার সব গুঞ্জন পেছনে ফেলে আফ্রিকার দেশ তানজানিয়ায় গেলেন তিনি। সেখানে ব্রাকের ৫০তম বর্ষপূর্তিতে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই যোগ দিতে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাফিয়াত রশীদ মিথিলা ব্রাকের ‘আর্লি চাইল্ডহুড প্রোগ্রামে’র প্রধান হিসেবে কর্মরত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here