Home আলোচিত আপনার কল্পনার চেয়ে বেশি ভালোবাসি, রুনা লায়লাকে আদনান সামি

আপনার কল্পনার চেয়ে বেশি ভালোবাসি, রুনা লায়লাকে আদনান সামি

0
276

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একাত্তরে পা রাখলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীত শিল্পী রুনা লায়লা। ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। তার মধ্যে ভারতেও অনেক গান করেছেন তিনি। অনেকের সঙ্গেই তৈরি হয়েছে সম্পর্ক। ভারতে গেলে তাঁদের সঙ্গে যেমন দেখা হয়, তাঁরাও বাংলাদেশে এলে রুনা লায়লার অতিথি হন।

ভারতীয় সংগীতশিল্পী আদনান সামির সঙ্গেও রয়েছে রুনা লায়লার চমৎকার সম্পর্ক। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার ৭০তম জন্মদিনে বাংলাদেশি প্রথম সারির একটি জাতীয় দৈনিককে আদনান সামি বলেছেন, মনের দিক দিয়ে রুনাজি সাত বছর বয়সী একজন মানুষ। এই সাত বছর বয়সী রুনা লায়লা বিশ্বকে অনেক কিছুই উপহার দিয়েছেন।

আদনান বলেন, ‘আমার কাছে ৭০ বছর বয়স হচ্ছে শুধু একটি সংখ্যা। কিন্তু প্রকৃত সত্যটা হচ্ছে, আপনি যে বয়সই উদ্‌যাপন করুন না কেন, আপনি বিশ্বকে অনেক কিছুই দিয়েছেন। বিশ্বকে অসাধারণ সব গান উপহার দিয়েছেন, আপনার চমৎকার কণ্ঠ দিয়ে, বিভিন্ন ভাষায়। আমরা অনন্তকাল ধরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তিনি আপনাকে আমাদের জন্য পাঠিয়েছেন। আপনি দীর্ঘজীবী হোন। আর আপনার অসাধারণ কণ্ঠ দিয়ে আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ করে যান, দারুণ সব গান উপহার দিতে থাকেন। আমরা আপনাকে ভালোবাসি, আপনার কল্পনার চেয়ে বেশি। আপনাকে ৭০তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা।’

রুনা লায়লার সঙ্গে নিজের জীবনের স্মৃতি মনে করে আদনান সামি বলেন, ‘আশির দশকে আবুধাবিতে রুনাজির একটি কনসার্টে তাঁর সঙ্গে একই মঞ্চে ওঠার অভিজ্ঞতা হয়েছিল। আমাকে সেই কনসার্টে অংশ নেওয়ার অনুমতি রুনা লায়লাই দিয়েছিলেন, যা ছিল আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা পরবর্তী সময়ে আমাকে সংগীতশিল্পী হিসেবে তৈরি হতে অনেক সাহায্য করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here