ঢাকাই চলচ্চিত্রের সফলতম নায়িকা শাবনূর। নব্বই দশকে যার হাত ধরে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার পেয়েছে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। শাবনূরের সময়কালে অভিনয় দিয়ে নিজেকে শাবনূর এমন অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে, তার সমসাময়িক অন্য নায়িকারা বলতে বাধ্য হতেন- তিনি এক ও অপ্রতিদ্বন্দ্বী এক নায়িকা। তার সমসাময়িক কালের নায়িকারা জনপ্রিয় হলেও অভিনয়ের দিক দিয়ে শাবনূর ছিলেন সেরা।
বছর পর বছর কেটে গেলেও এখন দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষেই রয়েছেন তিনি। যদিও এখন পর্দায় দেখা মেলে না তার। দীর্ঘদিন ধরে ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি।
মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশিদিন থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।
দর্শকদের সাথে কাছাকাছি থাকতে শাবনূর ফেসবুক ও ইউটিউব সহ নানা সোশ্যাক মিডিয়া ব্যবহার করেন। আর সেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট বেশ সরব তিনি।
তবে এবার সোশ্যাল মিডিয়ার এক ঘটনায় বেশ চটেছেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে একটি বার্তাও পোস্ট করতে দেখা গেছে এই নায়িকাকে। যেখানে তিনি লিখেছেন, ‘বিনা অনুমতিতে কাউকে ম্যাসেন্জার কল দেওয়া কতটা ভদ্রতার পরিচয় বহন করে?’
২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। তবে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। এ ছাড়া নিজেও ছবি পরিচালনা করতে চান এই অভিনেত্রী।
মূলত শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চাঁদনী’ রাতে চলচ্চিত্র দিয়ে। পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সঙ্গে তার অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি।
