Home বিনোদন অবশেষে সুখবর দিলেন অনন্ত জলিল

অবশেষে সুখবর দিলেন অনন্ত জলিল

0
305

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।

দীর্ঘ আট বছর পর গত ঈদে ‘দিন দ্য ডে’ সিনেমাটি নিয়ে হাজির হয়েছিলেন এ নায়ক। বরাবরের মতো সেখানেও তার সঙ্গী ছিলেন বর্ষা। সিনেমাটি ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা হলেও থেমে থাকার পাত্র নন অনন্ত জলিল। খুব শিগগিরই নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বুধবার (১৬ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড আইডিতে সিনেমাটির কিছু পোস্টার প্রকাশ পোস্ট করে লিখেছেন, খুব শিগগিরই আসছে ‘নেত্রী দ্য লিডার’।

উল্লেখ্য, ‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত।

এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here